একজন আইনজীবীর সঙ্গে অশোভন আচরণ করার দায়ে তিন নবীন আইনজীবীকে কিশোরগঞ্জ আইনজীবী সমিতি থেকে ৬ মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ ২৫ জানুয়ারি সোমবার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, মাস দেড়েক আগে অ্যাডভোকেট এইউ সালাহ উদ্দিন আহমেদ রাসেল, অ্যাডভোকেট মাহফুজুল ইসলাম ও অ্যাডভোকেট এম সালেহীন অন্য একজন আইনজীবীর সঙ্গে অশোভন আচরণ করেন। এ ব্যাপারে সমিতির কাছে অভিযোগ করা হলে আজ জেলা আইনজীবী সমিতির সভাপতি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হকের সভাপতিত্বে এক বিশেষ সাধারণ সভা ডেকে তিন আইনজীবীকে সমিতির সদস্যপদ থেকে আগামী ৬ মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।