• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সুরক্ষার সরঞ্জাম দিব আমি, আপনারা চিকিৎসা চালিয়ে যান

সুরক্ষার সরঞ্জাম দিব আমি
আপনারা চিকিৎসা চালিয়ে যান

……. ডা. মিজানুর রহমান কবির

# নিজস্ব প্রতিবেদক #

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ভৈরব উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির বলেন, সুরক্ষার সরঞ্জাম দিব আমি, আপনারা চিকিৎসা চালিয়ে যান। তিনি ২৫ মার্চ বুধবার দুপুরে ভৈরব বাজার নবী ফার্মেসীতে তার চেম্বারে বসে সাংবাদিকদের সাথে ভৈরবের চিকিৎসকদের উদ্দেশ্য করে এ কথা বলেন। তিনি আরও বলেন, জাতির এই ক্লান্তি লগ্নে আপনারা নিজ নিজ অবস্থান থেকে ভৈরববাসীর চিকিৎসা চালিয়ে যান। ভৈরববাসী যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। ভৈরববাসীর মঙ্গলের জন্য আমি আপনাদের পাশে আছি, থাকবো সবসময়। যে কোন প্রয়োজনে আপনারা আমার সহযোগিতা পাবেন। আপনারা কেউ চিকিৎসা সেবা দেয়া থেকে পিছ পা হবেন না। আপনারা পিছ পা হলে ভৈরববাসী বিনা চিকিৎসায় কষ্ট করবে তা আমি চাই না। আমরা চিকিৎসা পেশায় আসার আগে যে শপথ করেছি তা বাস্তবায়ন করার এখনই সময়। আল্লাহ সকলের হেফাজত করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *