• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নগদ টাকাসহ র‌্যাবের হাতে ৮ জুয়াড়ি আটক

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে আটক ৮ জুয়াড়ি। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে নগদ টাকাসহ
র‌্যাবের হাতে ৮ জুয়াড়ি আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে নগদ ১৬ হাজার টাকা ও দুই প্যাকেট তাসসহ ৮ জুয়াড়ি আটক হয়েছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, ২৪ জানুয়ারি রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরতলির মধ্য কাতিয়ারচর এলাকার সেলিম মিয়ার চায়ের দোকানের পেছনের কক্ষ থেকে এদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মধ্য কাতিয়ারচর এলাকার শহিদ মিয়া (৫৫), মো. শিপন (৩৫), খোকন মিয়া (৩৫), সিদ্দিক মিয়া (৫৫), মুনাফ মিয়া (৩০), দুলাল মিয়া (৬০), হুমায়ুন কবীর (৩৫) এবং পার্শ্ববর্তী বুরাঙ্গারচর গ্রামের মফিজ কারার (৫২)। এদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *