কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি পাকুন্দিয়ার মির্জাপুর গ্রামের ফরিদা খাতুন (৬০)। গত ৮ জানুয়ারি জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে তার মোবাইল ফোনটি এতদিন বন্ধ থাকায় বিস্তারিত তথ্য জানতে বিলম্ব হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ৬২ জনের মৃত্যু হলো। নতুনা রোগি শনাক্ত হয়েছে ৫ জন, আর সুস্থ হয়েছেন ২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৪ জানুয়ারি রোববার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় সদরে ৪ জন আর কটিয়াদীতে একজনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ৩৩টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৫৭টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ সুস্থ হওয়া দু’জনই সদরের। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৩৪ জন।