• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ৭ ইউনিয়নে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

ভৈরবে ৭ ইউনিয়নে দুঃস্থদের
মাঝে কম্বল বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ৭ ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারের জন্য সাড়ে ৩শ কম্বল বিতরণ করা হয়েছে। আজ ২৪ জানুয়ারি রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যালয়ের পক্ষ থেকে এ কম্বল দেয়া হয়েছে। ভৈরবের ৭ ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে। প্রতি ইউনিয়নে ৫০টি করে কম্বল দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নগুলোতে আরো কম্বল বিতরণ করা হবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *