কিশোরগঞ্জে নতুন ৬ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে ভৈরবেরই ৫ জন, আর সদরে একজন। সুস্থ হয়েছেন সদরে ৩ জন আর ভৈরবে একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ২৩ জানুয়ারি শনিবার সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষায় নতুন ৬ জন আর পুরনো ২ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩২টি নমুনা। অন্যদিকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩৬টি নমুনাই নেগেটিভ হয়েছে। শনিবার জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৩২ জন।