• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে দুস্থ-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হোসেনপুরে দুস্থ-অসহায়
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুস্থ-অসহায় ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
১৫ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার লাউতুলি বাজারস্থ গণমানপুরুরা আদর্শ বিদ্যা নিকেতন প্রাঙ্গনে শীতার্তদের মাঝে এসব কম্বল তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মো. আনোয়ারুল কবির।
মানবতার নেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এক যুগ পূর্তিতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগ এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, হোসেনপুর পৌর ছাত্রলীগ সভাপতি ও উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোখলেছ, ইউপি চেয়ারম্যান প্রার্থী দিদারুল ভূঁইয়া নাদিম, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর তালুকদার প্রমুখসহ অন্যান্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *