• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৩ জন, সুস্থ ৩ জন

কিশোরগঞ্জে নতুন করোনা
রোগি ৩ জন, সুস্থ ৩ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ৩ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২২ জানুয়ারি শুক্রবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষায় নতুন ২ জন, পুরনো ২ জন এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৩টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ৬১টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে সদর, করিমগঞ্জ ও বাজিতপুরে একজন করে। সুস্থ হয়েছেন ভৈরবে ২ জন আর সদরে একজন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৩০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *