র্যাবের হাতে ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই মাদক ব্যবসায়ী। - পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে ১৪৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আটক হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ২০ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালিয়াপাড়া মাছবাজার এলাকা থেকে ইয়াবা এবং নগদ টাকাসহ পার্শ্ববর্তী নোহার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম (১৯) ও আব্দুল আজিজের ছেলে মো. রানাকে (২১) আটক করেছে। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।