• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় বাল্য বিবাহ, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে কর্মশালা

পাকুন্দিয়ায় বাল্য বিবাহ, নারী নির্যাতন
ও মাদক প্রতিরোধে কর্মশালা

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্য বিবাহ, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে ছয়দিন ব্যাপি সচেতনতামূলক কর্মসূচী সমাপ্ত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে গত ১১ জানুয়ারি শুরু হয়ে বুধবার (২০ জানুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার সমাপ্ত হয়।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহযোগিতায় এ কর্মশালায় সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারী কর্মজীবীর মধ্যে প্রতিদিন ২৫ জন করে ছয়দিনে মোট ১৫০জন অংশ নেয়।
সমাপনী কর্মশালায় বাল্য বিবাহ, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন দত্ত, জাইকার উপজেলা প্রতিনিধি পলাশ কর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *