• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে ৮ জুয়াড়ি আটক

কিশোরগঞ্জে র‌্যাবের
হাতে ৮ জুয়াড়ি আটক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নগদ টাকাসহ র‌্যাবের হাতে ৮ জুয়াড়ি আটক হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সদর উপজেলার বৌলাই ছয়না গ্রামের হাজী তাহের উদ্দিনের ছেলে কামরুল ইসলাম মুরাদের (৪৫) ঘরে জুয়া খেলা অবস্থায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে মুরাদসহ একই গ্রামের বাবুল মিয়া (২৮), দুদু মিয়া (৪৭), নূরুল ইসলাম (২৯), আরজু মিয়া (২৬), মাসুদ মিয়া (৩৩), ওমর ফারুক (৩২) ও সোহেল মাহমুদকে (৩৪) আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ৭শ’ টাকা ও দুই প্যাকেট তাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *