• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ৮৯ নমুনায় করোনা পজিটিভ একজন নতুন সুস্থ হয়েছেন ৯ জন

কিশোরগঞ্জে ৮৯ নমুনায়
করোনা পজিটিভ একজন
নতুন সুস্থ হয়েছেন ৯ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে দু’টি পিসিআর ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় নতুন মাত্র একজনের করোনা ধরা পড়েছে। পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ এসেছে। তবে সুস্থ হয়েছেন নতুন ৯ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষায় সদরে নতুন একজনের করোনা ধরা পড়েছে। পুরনো এক রোগির নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৮টি নমুনা। অন্যদিকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩৯টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ সুস্থ হয়েছেন ভৈরবে ৪ জন, সদরে ৩ জন, আর পাকুন্দিয়া এবং বাজিতপুরে একজন করে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৩৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *