ভৈরবে জেলা পরিষদের উদ্যোগে ৩শ দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, দুটি করে সাবান ও ৫টি করে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের হাতে এইসব সামগ্রী তুলে দেন। পরে তারা তালিকা অনুযায়ী সুবিধাভোগীদের মাঝে বিতরণ করবেন।