ভৈরবে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় ছাগল পালনকারী সিআইজি সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের হাতে এইসব সামগ্রী তুলে দেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রাজশ্রী দাস।
বিতরণকৃত সামগ্রীর মাঝে ছিল একটি করে কাঠের তৈরি মাচা, ৮১০ কেজি দানাদার খাদ্য, এক কেজি ভিটামিন, ৩টি করে কৃমিনাশক টেবলেট ও নগদ ৩শ টাকা।