ভৈরবে কিশোর অপরাধ দমনে ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশের আলোচনা সভা করা হয়েছে। উপজেলার আগানগর বিট পুলিশের আয়োজনে গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন।
আগানগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপিত মো. মোমতাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, ইউয়িন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বড় মিয়া, সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আকবর মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল, বিএনপি নেতা আক্কাছ আলী ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এস.এম.শাহ আলম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, আগানগন ইউনিয়নের সাবেক বিট পুলিশ অফিসার এসআই মো. জাহাঙ্গীর আলম ও বর্তমান বিট পুলিশ অফিসার এসআই গৌতম চন্দ্র সেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগানগর ইউনিয়নে নানা অপরাধ দমনে বিট পুলিশের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এই বিট পুলিশ কার্যক্রমের ফলে গ্রামের জনগনের পুলিশি সেবার মান বেড়েছে। এছাড়াও আগানগন ইউনিয়নের সাবেক বিট পুলিশ অফিসার সংস্কৃতিমনা এসআই মো. জাহাঙ্গীর আলমের নানা কার্যক্রমের প্রশংসা করেন তারা। বক্তারা মনে করেন, এই বিট পুলিশ কার্যক্রম মানবিক পুলিশ হিসেবে পরিচিতি পেয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, আগানগরে কিশোর অপরাধ দমনে এবং নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। একই সাথে জুয়া ও মাদক ব্যবসা বন্ধেও পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, আগানগর ইউনিয়নের সকলের সহযোগিতা পেলে সমাজ থেকে চিরতরে কিশোর অপরাধ দমন এবং নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে। একই সাথে জুয়া ও মাদক ব্যবসা বন্ধ করাও পুলিশের জন্য সহজ হবে। তাই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে পুলিশকে অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান ওসি।