• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে এক কেন্দ্র স্থগিত, ২৭ কেন্দ্রে নৌকা এগিয়ে ভোট পড়েছে ৬২ ভাগ

কিশোরগঞ্জে এক কেন্দ্র স্থগিত
২৭ কেন্দ্রে নৌকা এগিয়ে
ভোট পড়েছে ৬২ ভাগ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে ২৮টি কেন্দ্রের মধ্যে একটি স্থগিত। বাকি ২৭ কেন্দ্রে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মো. পারভেজ মিয়া পেয়েছেন ২০ হাজার ৯২২ ভোট, আর ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়া পেয়েছেন ২০ হাজার ৪০৮ ভোট। নৌকা ৪৮৪ ভোটে এগিয়ে। ব্যালট ছিনতাই আর সহিংসতায় ওয়ালি নেওয়াজ খান কলেজের স্থগিত কেন্দ্রটিতে ভোট আছে এক হাজার ৮৫২টি। অন্য তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল গণি ঢালী লিমন প্রতীক বরাদ্দের ১৪ দিন পর গত ১২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনি মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩৬৪ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন এক হাজার ৭২৩ ভোট, আর আম প্রতীকে পিএনপি প্রার্থী মো. স্বপন মিয়া পেয়েছেন ১৫১ ভোট। ভোট পড়েছে ৬১ দশমিক ৩১ ভাগ। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম শনিবার রাত ৯টা ৫০ মিনিটে তার স্বাক্ষরিত উপরোক্ত প্রাপ্ত ভোটের একটি বার্তা নির্বাচন কমিশনে পাঠিয়েছে। তাতে দেখা গেছে, ২৮টি কেন্দ্রে মোট ভোটার ৭১ হাজার ৮৪ জন। এর মধ্যে স্থগিত কেন্দ্র ছাড়া বাকি ২৭টি কেন্দ্রে ভোট আছে ৬৯ হাজার ২৩২টি। ভোট পড়েছে ৪৪ হাজার ২৯১টি। এর মধ্যে বৈধ ভোট ৪৩ হাজার ৫৯৮টি, আর বাতিল ভোট ৬৯৩টি। ভোট প্রদানের হার শতকরা ৬২ দশমিক ৩১ ভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *