• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ পৌরসভার ২৭ কেন্দ্রে নৌকা এগিয়ে আছে ৪৩৮ ভোটে স্থগিত কেন্দ্রে ভোটের পর ফল

কিশোরগঞ্জ পৌরসভার ২৭ কেন্দ্রে
নৌকা এগিয়ে আছে ৪৩৮ ভোটে
স্থগিত কেন্দ্রে ভোটের পর ফল

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে ২৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মো. পারভেজ মিয়া ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়ার চেয়ে ৪৩৮ ভোটে এগিয়ে আছেন। নৌকা পেয়েছে ২০ হাজার ৯২০ ভোট, আর ধানের শীষ পেয়েছে ২০ হাজার ৪৪২ ভোট। তবে ওয়ালি নেওয়াজ খান কলেজের স্থগিত কেন্দ্রে ভোট আছে ১ হাজার ৮৫২টি। নিয়ম অনুযায়ী স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ পর্যন্ত চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। বিভিন্ন কেন্দ্র ভিত্তিক গণনা থেকে এই ফলাফল পাওয়া গেছে।
অন্যদিকে কুলিয়ারচর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট হাসান সারোয়ার মহসিন ১২ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নূরুল মিল্লাত পেয়েছেন ৪ হাজার ২৯১ ভোট। অবশ্য ভোটগ্রহণের মাঝপথে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেছিলেন নূরুল মিল্লাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *