• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু নতুন আক্রান্ত ২, সুস্থ ৯

কিশোরগঞ্জে করোনায়
আরো একজনের মৃত্যু
নতুন আক্রান্ত ২, সুস্থ ৯

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের বাজিতপুরে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬১ জন করোনায় মারা গেলেন। নতুন আক্রান্ত হয়েছেন ২ জন, আর সুস্থ হয়েছেন ৯ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৬ জানুয়ারি শনিবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষায় সদরে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ১৩টি নমুনা। অন্যদিকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩৬টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ সুস্থ হয়েছেন বাজিতপুরে ৫ জন, সদরে ৩ জন আর অষ্টগ্রামে একজন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৫০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *