• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচর পৌর নির্বাচন পরিদর্শনে জেলা প্রশাসক

কুলিয়ারচরে ভোটগ্রহণ পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। - পূর্বকণ্ঠ

কুলিয়ারচর পৌর নির্বাচন
পরিদর্শনে জেলা প্রশাসক

# মোস্তফা কামাল :-

আজ ১৬ জানুয়ারি শনিবার পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ সদর ও কুলিয়ারচর পৌরসভায় নির্বাচন হচ্ছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম ভোটগ্রহণ পরিদর্শনে কুলিয়ারচরে গিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি ভোটগ্রহণ কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য আহবান জানিয়েছেন। এসময় প্রশাসনের অন্যান্য কর্মর্তাগণও উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদও অন্যান্য পুলিশ কর্মর্তাদের নিয়ে কুলিয়ারচরে নির্বাচনী কর্মকাণ্ড পরিদর্শনে গিয়েছিলেন।
এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন, আওয়ামী লীগের সৈয়দ হাসান সারওয়ার মহসিন এবং বিএনপির নূরুল মিল্লাত। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪১ জন, আর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার আছেন ২৫ হাজার ১৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬০০ জন, আর মহিলা ভোটার ১২ হাজার ৫৪৩ জন। ভোটকেন্দ্র আছে ১২টি। এখানে ইভিএম দিয়ে ভোটগ্রহণ করা হচ্ছে। ফলে ভোটারদের মধ্যে ইভিএম নিয়ে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *