• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব ২নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে সাবান ও পানির ড্রাম স্থাপন

ভৈরব ২নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে
সাবান ও পানির ড্রাম স্থাপন

# মিলাদ হোসেন অপু #

ভৈরবে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম মিয়ার ব্যক্তিগত উদ্যোগে জনসাধারণের হাত ধোয়ার জন্য সাবান ও পানির ড্রাম স্থাপন করেন। ২৫ মার্চ বুধবার সকালে অত্র ওয়ার্ডের ৬টি স্থানে এ হাত ধোয়ার ড্রাম স্থাপন করা হয়।
পথচারী ও এলাকাবাসী জানান, বর্তমান সময়ে সারা দেশের করোনার ভয়াবহতায় স্থানীয়ভাবে এমন একটি উদ্যোগ প্রশংসনীয়। তবে এর পাশাপাশি এলাকার বিভিন্ন স্থানে মশা নিধন ¯েপ্র করা গেলে আরো ভাল হতো বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম মিয়া বলেন, পৌর শহরের ২নং ওয়ার্ডে ৬টি পয়েন্টে এরকম হাত দোয়ার পানি ও সাবান দিয়ে ড্রাম স্থাপন করা হচ্ছে। প্রয়োজনে আরো স্থাপনা বাড়ানো হবে। এছাড়াও এর পাশাপাশি এ ওয়ার্ডসহ পথচারীদের করোনা প্রতিরোধের সচেতনামূলক প্রচারপত্র, বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কও বিতরণে কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তাছাড়াও অত্র ওয়ার্ডের বিভিন্ন জায়গায় মশা নিধনে স্প্রে ও জীবাণু নাশক ছিটিয়ে নিধন কার্যক্রমও হাতে নেয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৩ মার্চ পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ পৌর চত্বরে হাত ধোয়ার বেসিন এর উদ্বোধন করেন। সে সাথে সকল ওয়ার্ডের কাউন্সিলরদের স্ব স্ব ওয়ার্ডে করোনা প্রতিরোধের কার্যক্রম হাতে নিতে দফায় দফায় মিটিংয়ের মাধ্যমে অবহিত করেন। সেই সাথে পৌরসভার ১২ ওয়ার্ডে মশা নিধন ও জীবাণু নাশক ছিটিয়ে শহর পরিচ্ছন্নের কার্যক্রমের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *