কিশোরগঞ্জে নতুন ২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১১ জানুয়ারি সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষায় সদরে একজন এবং পাকুন্দিয়ায় একজনের করোনা ধরা পড়েছে। পুরনো দুই রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৮টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪১টি নমুনাই নেগেটিভ হয়েছে। সুস্থ হয়েছেন সদরে ৩ জন, ভৈরবে ২ জন আর কুলিয়ারচরে একজন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৫৬ জন।