কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। তিনি আজ ১১ জানুয়ারি সোমবার সন্ধ্যার পর প্রথমে যান শহরের জামেয়া ইমদাদিয়া মাদ্রাসায়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় তিনি আধুনিক শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষাকে যুক্ত করে শিক্ষার মানোন্নয়নসহ উন্নত চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং শোলাকিয়া ঈদগার প্যানেল ইমাম শোয়াইব আব্দুর রউফও বক্তব্য রাখেন। শেষে জেলা প্রশাসককে একটি ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
এরপর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক কম্বল বিতরণ করেন। এসব অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, এনডিসি মাহমুদুল হাসান এবং জামেয়া ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা সাব্বির আহমেদ রশিদসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসক শহরের পাগলা মসজিদ এলাকায় গিয়ে সেখানেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
