• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জে দু’টি তক্ষকসহ র‌্যাবের হাতে একজন আটক

তক্ষক, টাকা ও মোবাইলসহ র‌্যাবের হাতে আটক মতিউর রহমান। - পূর্বকণ্ঠ

করিমগঞ্জে দু’টি তক্ষকসহ
র‌্যাবের হাতে একজন আটক

# মোস্তফা কামাল :-

করিমগঞ্জে দু’টি তক্ষক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, একটি বণ্যপ্রাণী বিক্রয় চক্র বিভিন্ন জায়গা থেকে বণ্য প্রাণী সংগ্রহ করে বিক্রি করে আসছিল। চক্রের ওপর নজরদারির এক পর্যায়ে আজ ১১ জানুয়ারি সোমবার দুপুর ১টার সময় র‌্যাব গ্রাহক সেজে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের উজান ভরাটিয়া গ্রামে গিয়ে স্থানীয় মৃত আব্দুল গফুরের ছেলে মতিউর রহমানকে (৩৬) দু’টি তক্ষক, নগদ ২১ হাজার টাকা ও একটি মোবাইল সেটসহ আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবদে র‌্যাব জানতে পারে, দু’টি তক্ষক রাঙামাটি থেকে ৪০ হাজার টাকায় সংগ্রহ করা হয়েছে। প্রতিটি তিনি ৫ লাখ টাকা করে বিক্রির চেষ্টা চলছিল। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে এসব তক্ষক নিয়ে যান বলে মতিউর রহমান র‌্যাবকে জানিয়েছেন। এ বিষয়ে করিমগঞ্জ থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী মামলা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *