কিশোরগঞ্জে আজ ১০ জানুয়ারি রোববার নতুন ১৪ জন সুস্থ হয়েছেন। আক্রন্ত হয়েছেন মাত্র একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষায় কেবল সদরে একজনের করোনা ধরা পড়েছে। পুরনো এক রোগির নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৪৮টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪২টি নমুনাই নেগেটিভ হয়েছে। সুস্থ হয়েছেন সদরে ৬ জন, কটিয়াদীতে ৪ জন, বাজিতপুরে ৩ জন আর পাকুন্দিয়ায় একজন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৬০ জন।