ভৈরবে প্রবাসী সংগঠনের উদ্যোগে সমাজের অসহায় ও গরিব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাড়ে চারশত কম্বল বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার ভবানীপুরে চক বাজারে এসব কম্বল বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রবাসীদের সমন্বয়ে গঠিত শ্রীনগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মো. শাহজাহান মিয়া। এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন, ধর্মবিষয়ক শিক্ষক মো. আসাদুজ্জামান ও এএসআই মো. রফিকুল ইসলাম প্রমুখ।