কিশোরগঞ্জের দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ৩ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৭ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় নতুন ২ জনের করোনা ধরা পড়েছে। পুরনো দুই করোনা রোগি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৩টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। নেগেটিভ হয়েছে ৭০টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে সদর, পাকুন্দিয়া এবং ভৈরবে একজন করে। সুস্থ হওয়া ৭ জন হলেন সদরে ৪ জন এবং ভৈরবে ৩ জন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৭৩ জন।