• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর ও সমর্থকদের ২৫ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ পৌর নির্বাচনে
কাউন্সিলর ও সমর্থকদের
২৫ হাজার টাকা জরিমানা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সদর পৌরসভার তিনজন কাউন্সিলর প্রার্থী ও দু’জন সমর্থককে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানিয়েছেন, ৯ নং ওয়ার্ডের তিনজন কাউন্সিলর প্রার্থী, ৫ নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থীর সমর্থক এবং একজন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সমর্থককে রঙিন পোস্টার সাঁটানোসহ আচরণবিধি লংঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শুক্রবার রাতে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *