• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ভৈরবে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

# মিলাদ হোসেন অপু #

ভৈরবে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ২৪ মার্চ মঙ্গলবার দুপুর ২টায় পৌর শহরের শেষ সীমানা দড়ি চন্ডিবের ও শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা সংযুক্ত সড়কের ব্রীজের পাশে ডোবা থেকে এ লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। উদ্ধারকৃত বৃদ্ধার বয়স আনুমানিক ৬০ বছর। বৃদ্ধের গায়ে বেগুনি রংয়ের শার্ট ও ডোরাকাটা লুঙ্গি পরিহিত ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর শহরের চন্ডিবের ও গোছামারা সংযুক্ত সড়কে শুক্কুরের ব্রীজের পাশে ডোবাতে জেলেরা কচুরি পানা পরিস্কার করতে এসে বৃদ্ধার লাশ দেখতে পায়। পরে জেলেরা এলাকাবাসীর সহযোগিতায় ভৈরব থানা পুলিশকে খবর দেয়। এ সময় ভৈরব থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, খবর পেয়ে ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু, ভৈরব থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহীনসহ ভৈরব থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। বৃদ্ধের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *