• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে আ’লীগ মেয়র প্রার্থীর প্রচারণায় ২৩টি সাংস্কৃতিক সংগঠন

কিশোরগঞ্জে আ’লীগ মেয়র
প্রার্থীর প্রচারণায় ২৩টি
সাংস্কৃতিক সংগঠন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ সদর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র মাহমুদ পারভেজের পক্ষে মাঠে নেমেছে অন্তত ২৩টি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। আজ ৯ জানুয়ারি শনিবার বিকালে ‘কিশোরগঞ্জ সাংস্কৃতিক সমাজ’ ব্যানারে শহরের কালিবাড়ি সেতু সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে গণসংযোগের সূচনা করা হয়। সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা শহরের বিভিন্ন দোকান, মার্কেট আর শপিং মলে গিয়ে নিজেদের খরচে ছাপানো মেয়রের ছবি সংবলিত প্রচারপত্র বিতরণ করেন এবং ভোট প্রার্থনা করেন। উদ্যোক্তারা জানিয়েছেন, সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে রয়েছে প্রতিধ্বনি থিয়েটার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, একতা নাট্য গোষ্ঠী, নৃত্যাঙ্গন একাডেমি, মিথিলা অডিও ভিশন, চর্যাপদ থিয়েটার, জেগে ওঠো নরসুন্দা সাহিত্য সংস্কৃতি সংগঠন, সাংস্কৃতিক মঞ্চ, আবুল হাশেম সঙ্গীত একাডেমি, যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, স্বরবর্ণ নাট্যমঞ্চ, ছাড়াকার সংসদ, উদীচী শিল্পী গোষ্ঠী, মানবাধিকার নাট্য পরিষদ, শিল্পী কল্যাণ পরিষদ, সুরাঙ্গন একাডেমি, বাঙালি ঐতিহ্য মঞ্চ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, নজরুল সঙ্গীত সম্মিলিত পরিষদ, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কমিউনিটি থিয়েটার, সন্দীপন সাহিত্য আড্ডা ও শিল্পী কল্যাণ সমিতি। উদ্যোক্তারা বিভিন্ন দোকান, মার্কেট আর শপিং মলে গিয়ে পৌর এলাকায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ সদর পৌরসভার নির্বাচন। এখানে আওয়ামী লীগ ছাড়াও ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম, আম প্রতীকে এনপিপি প্রার্থী স্বপন মিয়া এবং মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা ছাত্র লীগের সদ্য বিদায়ী সভাপতি শফিকুল গণি ঢালী লিমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *