• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৪ সুস্থতা ৯৬ ভাগ, জাতীয় সুস্থতাও আগের তুলনায় অনেক বেড়েছে

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৪
সুস্থতা ৯৬ ভাগ, জাতীয় সুস্থতাও
আগের তুলনায় অনেক বেড়েছে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ৪ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৪ জন। আজ বুধবার পর্যন্ত জেলায় করোনা রোগিদের মধ্যে সুস্থতার হার শতকরা ৯৬ দশমিক ১৪ ভাগ। জাতীয় সুস্থতাও আগের তুলনায় অনেক বেড়েছে, এখন ৮৯ ভাগের মত।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ৬ জানুয়ারি বুধবার সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় সদরে ৩ জন আর ভৈরবে একজনের করোনা ধরা পড়েছে। পুরনো দুই রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৫টি নমুনা। আর সুস্থও হয়েছেন সদরে ৩ জন এবং ভৈরবে একজন। অন্যদিকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪০টি নমুনাই নেগেটিভ হয়েছে। বুধবার জেলায় করোনায় মোট চিকিৎসাধীন আছেন ৭৪ জন। আজ বুধবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ হাজার ৪৭৪ জন, মারা গেছেন ৬০ জন, আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। জেলায় সুস্থতার হার শতকরা ৯৬ দশমিক ১৪ ভাগ। এই হার জাতীয়ভাবে সুস্থতার হারের তুলনায় প্রায় ৭ ভাগ বেশি।
তবে জুলাই মাসে করোনা সংক্রমণের হার তুঙ্গে উঠেছিল। তখন সুস্থতা ছিল তুলনামূলক অনেক কম। তখন জাতীয় সুস্থতার চেয়ে কিশোরগঞ্জের সুস্থতার হারের ব্যবধান ছিল আবার অনেক বেশি। যেমন ১৫ জুলাই কিশোরগঞ্জ জেলায় সুস্থতার হার ছিল ৮৬ দশমিক ৪৭ ভাগ। আর জাতীয়ভাবে সুস্থতার হার ছিল সেদিন ৫৪ দশমিক ২৫ ভাগ। জাতীয় সুস্থতার চেয়ে কিশোরগঞ্জের সুস্থতার হার ছিল ৩২ ভাগ বেশি। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা পরিস্থিতি আরো অনেক উন্নত হবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *