• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মেয়র প্রার্থী আবু তাহের মিয়ার মনোনয়ন বৈধ

আবু তাহের মিয়া

কিশোরগঞ্জে মেয়র প্রার্থী
আবু তাহের মিয়ার
মনোনয়ন বৈধ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক দু’বারের মেয়র আলহাজ্ব আবু তাহের মিয়ার বাতিল হয়ে যাওয়া মনোনয়ন আপীল শুনানিতে বৈধ বলে সিদ্ধান্ত দেয়া হয়েছে। আর কুলিয়ারচর পৌরসভার ১নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওমর ফারুকের মনোনয়নটি শুনানিতে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আজ ২৭ ডিসেম্বর রোববার বিকাল পৌনে ৪টার দিকে আপীল কর্তৃপক্ষ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী তার কার্যালয়ে শুনানি গ্রহণ করে উপরোক্ত সিদ্ধান্ত দেন। এসময় প্রার্থীগণ ছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম উপস্থিত ছিলেন।
গত ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ঋণ খেলাপের কারণে দু’টি মনোনয়নপত্রই বাতিল করা হয়েছিল। তবে এখন কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আবু তাহের মিয়া ছাড়াও বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. পারভেজ মিয়া, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ মোট ৭ জন প্রার্থী রয়েছেন। অবশ্য ২৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর পরই চূড়ান্ত সংখ্যাটি নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *