• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ৩০ সহস্রাধিক টাকাসহ ১৫ জুয়াড়ি আটক

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে নগদ টাকা ও তাসসহ আটক ১৫ জুয়াড়ি। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ৩০ সহস্রাধিক
টাকাসহ ১৫ জুয়াড়ি আটক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নগদ ৩০ হাজার ৭শ’ টাকা ও তিন প্যাকেট তাসসহ ১৫ জুয়াড়িকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‌্যাবের একটি দল ২৬ ডিসেম্বর শনিবার মধ্যরাতে জুয়া খেলার সময় সদর উপজেলার যশোদল নধার গ্রাম থেকে মো. হারুন (২২), মো. সুজন মিয়া (২৯), মো. শামীম মিয়া (২৫), আসাদুজ্জামান (৩০), মো. আল-আমিন (২৪), মো. রিমন (২৫), আবু সাঈদ শাহীন (২২), এবং হোসেনপুরের শাহেদল রহিমপুর গ্রাম থেকে মো. শরিফ মিয়া (২১), মো ফরহাদ মিয়া (২৪), মো. আল-আমিন (২৯), মো. ওয়াহিদ মিয়া (৪৫), আজিজুল হক (৬০), মো. মমিন মিয়া (৩৯), মো. আলামিন মিয়া (২৩) ও মো. হোসেন মিয়াকে (২৪) আটক করেছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৩০ হাজার ৭শ’ টাকা ও তিন প্যাকেট তাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানা ও হোসেনপুর থানায় পৃথক মামলা দায়ের হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *