• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন জামানতের টাকা সারাদেশে এক সাধারণ কাউন্সিলরের নির্বাচনী ব্যয় ভোটার সংখ্যানুপাতে

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন
জামানতের টাকা সারাদেশে এক
সাধারণ কাউন্সিলরের নির্বাচনী
ব্যয় ভোটার সংখ্যানুপাতে

# মোস্তফা কামাল :-

আগামী ১৬ জানুয়ারি কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানিয়েছেন, মেয়র, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের জামানত সারাদেশে একই। তবে সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের নির্বাচনী ব্যয় এবং ব্যক্তিগত ব্যয় সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে তারতম্য হয়। এবার কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থীকে ট্রেজারি চালানের মাধ্যমে ২৫ হাজার টাকা জামানত জমা দিতে হয়েছে। আর সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থীকে জমা দিতে হয়েছে ৫ হাজার টাকা। রাজনৈতিক দল কর্তৃক মনোনীত মেয়র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলের মনোনয়ন, আর স্বতন্ত্র মেয়র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভার ১০০ জন ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা জমা দেয়ার বিধান রয়েছে। তবে কোন স্বতন্ত্র প্রার্থী পূর্বে কখনও মেয়র নির্বাচিত হয়ে থাকলে তার ক্ষেত্রে এরকম তালিকা জমা দেয়ার বিধান প্রযোজ্য নয়।
একজন মেয়র প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা ৪ লাখ টাকা, আর ব্যক্তিগত ব্যয়সীমা ৩০ হাজার টাকা। একজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা ২ লাখ টাকা, আর সর্বোচ্চ ব্যক্তিগত ব্যয়সীমা ১৫ হাজার টাকা। অন্যদিকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সর্বোচ্চ নির্বচনী ও ব্যক্তিগত ব্যয়সীমা তাদের ওয়ার্ডের ভোটার সংখ্যার ওপর নির্ভর করছে। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং ৮নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা ১ লাখ টাকা, ব্যক্তিগত ব্যয়সীমা ৭ হাজার টাকা। ৭ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা দেড় লাখ টাকা, আর ব্যক্তিগত সর্বোচ্চ ব্যয়সীমা ১০ হাজার টাকা। এছাড়া, মনোনয়নপত্র সংগ্রহের সময়ই সকল পদের একেকজন প্রার্থীকে প্রতি ওয়ার্ডের ছবি ছাড়া ভোটার তালিকার সিডি ক্রয় করতে চালানের মাধ্যমে ৫০০ টাকা করে জমা দিতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *