• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ আটক এক

কিশোরগঞ্জে ১৯৫ পিস
ইয়াবাসহ আটক এক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ ডিসেম্বর বুধবার বিকালে শহরতলির মনিপুরঘাট সেতু এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবাসহ পার্শ্ববর্তী পশ্চিম তারাপাশা এলাকার লাল মিয়ার ছেলে রুহুল আমিনকে (৩০) আটক করেছে। এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *