• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি পাকুন্দিয়ার সারোয়ার জাহান

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি
পাকুন্দিয়ার সারোয়ার জাহান

# রাজন সরকার :-

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক ও চোরাই গরু উদ্ধার, সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় কাজের মূল্যায়ন স্বরূপ গত নভেম্বর-২০২০ মাসের কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে তাঁকে নির্বাচিত করা হয়। তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে কর্মরত।
২৩ ডিসেম্বর বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহানকে পুরষ্কৃত করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সার্কেল) ইব্রাহিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর-নিকলী সার্কেল) আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কটিয়াদী-হোসেনপুর সার্কেল) সোনাহর মিয়াসহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুরষ্কৃত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. সারোয়ার জাহান বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হতে পেরে আমি পুলিশ সুপার স্যারের খুবই কৃতজ্ঞ। এ পুরষ্কার আমাকে আগামীতে পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালনে আরও বেশী অনুপ্রেরণা যোগাবে।
উল্লেখ্য, মো. সারোয়ার জাহান গত ৩ অক্টোবর পাকুন্দিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেন। থানা এলাকায় জনসাধারণকে সেবা দিতে গিয়ে তিনি করোনা ভাইরাইসে আক্রান্ত হয়েছিলেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, জুয়া, গরু চুরি, ঘুষ ও থানাকে দালাল মুক্ত করতে সক্রিয় কাজ করে যাচ্ছেন।
এছাড়াও তিনি তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত ও পুরষ্কৃত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *