• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে শহীদ স্মৃতিসৌধ

কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজ মাঠে নির্মাণাধীন নতুন শহীদ স্মৃতিসৌধ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে সরকারি উদ্যোগে
নির্মিত হচ্ছে শহীদ স্মৃতিসৌধ

# মোস্তফা কামাল :-

চার দলীয় জোট সরকারের আমলে দেশের সব জেলায় একই নকশায় নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধ। এসব স্মৃতিসৌধে খোদাই করে লেখা রয়েছে জেলার শহীদদের নাম। কিন্তু সেসব স্মৃতিসৌধ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। বহু জায়গায় অনেক শহীদের নাম বাদ গিয়েছে, ঢুকে পড়েছে রাজাকারের নাম। আবার খেতাবধারী অনেক শহীদ মুক্তিযোদ্ধার নামও বাদ পড়েছে। এরকম অভিযোগ রয়েছে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ মাঠে নির্মিত স্মৃতিসৌধের ক্ষেত্রেও। তবে পুরনো সেই স্মৃতিসৌধের পাশেই গুরুদয়াল কলেজ মাঠে নির্মিত হচ্ছে নতুন একটি স্মৃতিসৌধ।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছেন, আগের স্মৃতিসৌধে কিছু অসম্পূর্ণতার কথা এসেছে। সেই কারণে এর পাশেই সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন একটি স্মৃতিসৌধ নির্মাণ করে পূর্ণতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলী জানিয়েছেন, প্রশাসনের উদ্যোগে স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও জায়গাটি বরাদ্দ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে আগের স্মৃতিসৌধটিতে কিছু ভুলভ্রান্তি থাকার কারণেই প্রশাসনের উদ্যোগে নতুন স্মৃতিসৌধটি নির্মাণ করা হচ্ছে। তবে পূর্বের স্মৃতিসৌধটিও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *