কিশোরগঞ্জে রোভার স্কাউটের বেসিক কোর্স উপলক্ষে তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শহরের পিটিআই ভবনে কোর্স লিডার প্রফেসর মোজাহেদ হোসাইন এলটি’র সভাপতিত্বে অনুষ্ঠিত তাবু জলসায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা রোভার কমিশনার সরকারী গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলী, ময়মনসিংহ জেলা রোভার কমিশনার প্রফেসর শাহ জিয়াউল হক, জেলা স্কাউটের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, জেলা রোভার সম্পাদক কামরুল আহসান, যুগ্ম-সম্পাদক সালমা হক প্রমুখ। তাবু জলসায় বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থীগণ নাটিকা, মূকাভিনয়, সচেতনতামূলক একাঙ্কিকা, লোক সঙ্গীতসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করেন। উল্লেখ্য, ২০ থেকে ২৪ ডিসেম্বর এই বেসিক কোর্সের আয়োজন করা হয়।