• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের বিদায়ী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। (ইনসেটে) বক্তৃতারত অবস্থায় জেলা প্রশাসক। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের বিদায়ী জেলা
প্রশাসকের বিদায় সংবর্ধনা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীকে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সুধীজন ও সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ ২৩ ডিসেম্বর বুধবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসকের অনুভুক্তি ব্যক্ত করা ছাড়াও এ জেলায় তার পৌনে তিন বছরের কর্মজীবনের ওপর বক্তব্য রাখেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলী, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, পিপি শাহ আজিজুল হক, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট জেএম ইমরান, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল এহসান, সিনিয়র জেল সুপার বজলুর রশিদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, সম্মিলিত নাগরিক ফোরামের আহবায়ক এনায়েত করিম অমি, পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শাহীন, শোলাকিয়া ঈদগার প্যানেল ইমাম মাওলানা শোয়াইব, শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান, জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাফেজ খালেকুজ্জামান, মহিলা সংস্থার সদস্য সালমা হক, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোরাম মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠান শুরুর আগে জেলা আওয়ামী লীগ, জেলা পাবলিক লাইব্রেরি, পূজা উদযাপন পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, জেলা প্রেস ক্লাব, পরিবহন মালিক সমিতি, যুব মহিলা লীগসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসককে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। সকল বক্তাই সারওয়ার মুর্শেদ চৌধুরীর সততা ও নিষ্ঠার ভুয়সী প্রশংসা করেন। তিনি এ জেলার একজন অন্যতম সেরা জেলা প্রশাসক ছিলেন বলেও বিভিন্ন বক্তা মন্তব্য করেছেন। তার মত দেশপ্রেমী অসাম্প্রদায়িক চেতনার কর্মকর্তা সকল বিভাগে থাকলে দেশ আরো দ্রুত গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে তার কর্মজীবনে ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
সারওয়ার মুর্শেদ চৌধুরী ২০১৮ সালের ৪ মার্চ কিশোরগঞ্জে কর্মজীবনের প্রথম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি আবেগজড়িত কণ্ঠে তার এ জেলায় পৌনে তিন বছরের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তিনি এ জেলার মানুষের কাছ থেকে অশেষ ভালবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করছেন। তার বাকি জীবন কিশোরগঞ্জের সুখস্মৃতি মনে থাকবে। তিনি এখান থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ শাখায় উপ-সচিব হিসেবে বদলি হয়েছেন। তার স্থালাভিষিক্ত হবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. শামীম আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *