• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বিক্রি হচ্ছে বাহারি রঙের মুরগির বাচ্চা

কিশোরগঞ্জে বিক্রি হচ্ছে
বাহারি রঙের মুরগির বাচ্চা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে বাহারি রঙের হ্যাচারির মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে। শিশুরা বেশি আকৃষ্ট হচ্ছে এসব দৃষ্টিনন্দন ও সুদর্শন বাচ্চা দেখে। অভিভাবকরাও সন্তানদের চাহিদা পূরণে খুশি করতে কিনে নিয়ে যাচ্ছেন এসব বাচ্চা। শহরের বড়বাজার সেতুর পাশে দেখা গেছে নরসিংদীর এক ব্যক্তি বিশেষ বাক্সে নিয়ে এসব বাচ্চা বিক্রি করছেন। লাল, নীল, হলুদ, কমলা, সবুজ, গোলাপি, বেগুনি নানা রঙে সাজিয়ে এসব বাচ্চা বিক্রি করা হচ্ছে। বিক্রেতা জানালেন, তিনি এসব বাচ্চা গাজীপুর থেকে কিনে এনে বিক্রি করছেন। তিনদিন বয়সি একেকটি বাচ্চা ১০ টাকা করে বিক্রি করছেন। বাচ্চাগুলোকে মেশিনে রং করা হয় বলে তিনি জানিয়েছেন। সরকারি গুরুদয়াল কলেজ সেতুর ওপরও অন্য এক বিক্রেতা এসব বাচ্চা নিয়ে বসেছেন। সেখানেও কৌতুহলি ক্রেতাদের বাচ্চা কিনতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *