কিশোরগঞ্জে নতুন ৪ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছে ৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২২ ডিসেম্বর মঙ্গলবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষায় সদরে ৩ জন আর ভৈরবে একজনের করোনা ধরা পড়েছে। পুরনো ২ রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৫৪টি নমুনা। সুস্থ হয়েছে সদরে ২ জন আর ভৈরবে একজন। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩১টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছে ৭৪ জন।