কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র্যাবের একটি দল গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আজ ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ পূর্ব চরপাড়া গ্রামের মৃত ইসমাইল চৌধুরীর ছেলে মো. আনারুলকে (২৮) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনারুল অনেক দিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।