• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে এক মেয়র প্রার্থী কুলিয়ারচরে এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জে এক মেয়র প্রার্থী
কুলিয়ারচরে এক কাউন্সিলর
প্রার্থীর মনোনয়ন বাতিল

# নিজস্ব প্রতিবেদক :-

আজ ২২ ডিসেম্বর মঙ্গলবার ছিল কিশোরগঞ্জ ও কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই। বাছাইয়ে কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সাবেক দুইবারের মেয়র আলহাজ্ব আবু তাহের মিয়ার মনোনয়নপত্র ঋণ খেলাপের কারণে বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম। এছাড়া বাকি ৬ মেয়র প্রার্থী, সকল সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। অন্যদিকে কুলিয়ারচর পৌরসভায় ১নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওমর ফারুকের মনোনয়পত্রটিও ঋণখেলাপের কারণে বাতিল হয়ে গেছে। এছাড়া এ পৌরসভার দু’জন মেয়র প্রার্থীসহ সকল সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *