• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

কুলিয়ারচরে ৪র্থ ডিজিটাল
বাংলাদেশ দিবস উদযাপন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে।
“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ ডিসেম্বর শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারমিনা সাত্তার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, ওসি (তদন্ত) কে এম মাহফুজ হাসান সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম সাজ্জাদ হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার মো. কবিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *