• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ১০১ বোতল ফেসনিডিলসহ জয়পুরহাটের মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ১০১ বোতল
ফেসনিডিলসহ জয়পুরহাটের
মাদক ব্যবসায়ী আটক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ১০১ বোতল ফেনসিডিলসহ জয়পুরহাটের এক মাদক ব্যবসায়ী র‌্যাবের অভিযানে আটক হয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১৩ ডিসেম্বর রোববার বিকাল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল শহরের বত্রিশ বাসস্ট্যান্ড থেকে ১০১ বোতল ফেনসিডিল, একটি ট্রাক ও ৩টি মোবাইল সেটসহ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া এলাকার বয়েনউদ্দিন মোল্লার ছেলে আনিছ মোল্লাকে (৪০) আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহের কথা আনিছ মোল্লা স্বীকার করেছেন। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রকৃয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *