• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কুলিয়ারচরে যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে
কুলিয়ারচরে যুবলীগের বিক্ষোভ
সমাবেশ ও মিছিল

# মুহাম্মদ কাইসার হামিদ :-

“মৌলবাদী, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যুবলীগ এক হও” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর শুক্রবার বিকালে পৌর শহরের কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এমরানুর রহমান এমরানের ডাকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগ নেতাদের নেতৃত্বে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল এসে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে তারা একত্র হয়ে বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে কুলিয়ারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।
ধর্মীয় উগ্রবাদীদের যেখানেই পাবে সেখানেই প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়, শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ ডিজিটাল সোনার বাংলায় ধর্মীয় উগ্রবাদী জঙ্গি মৌলবাদীদের কোনো ঠাঁই নাই।
এ সময় সমাবেশে অংশগ্রহণ করেন, কিশোরগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মীর মোহাম্মদ সোহেল, জেলা যুবলীগ নেতা রাসেল, কুলিয়ারচর উপজেলা যুবলীগের নেতা মাইনুল ইসলাম শ্যামল, মুস্তাফিজুর রহমান মুছা, কামরুল ইসলাম কাঞ্চন, আশরাফুজ্জামান শাওন, উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ইমন, যুবলীগ নেতা জিল্লুর রহমান, মো. মোবারক হোসেন, আলী হায়দার রাসেল, উজ্জ্বল মিয়া, আমেরিকার নিউ ওয়ার্ক সিটির যুবলীগ যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন, যুবলীগ নেতা বাদল মিয়া, জুনাইদ জয় ও ফেরদৌস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *