• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন |
  • English Version

কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী নূরুল মিল্লাত

কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে
বিএনপি’র মেয়র প্রার্থী নূরুল মিল্লাত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে বিএনপি’র একক মেয়র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত এর নাম ঘোষণা করা হয়েছে। ১১ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে কুলিয়ারচর পৌর বিএনপি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
১১ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে কুলিয়ারচর পৌর বিএনপি’র আহবায়ক হাজী মো. রফিকুল ইসলাম বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম এর দিকনির্দেশনায় ও পরামর্শক্রমে পৌর বিএনপি’র সদস্য সচিব শাহাদৎ হোসেন শাহ্ আলম ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আলোচনা করে পৌর মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নূরুল মিল্লাতের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কুলিয়ারচর পৌরসভার নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর রোববার। মনোনয়ন পত্র বাছাই করা হবে ২২ ডিসেম্বর মঙ্গলবার। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর মঙ্গলবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২১। গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি’র) সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, সকল ভোট কেন্দ্রে নির্ধারিত তারিখে সকাল ৮টা থকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাব ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুলিয়ারচর পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *