• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ জুয়েলার্স সমিতির অভিষেক

কিশোরগঞ্জ জুয়েলার্স
সমিতির অভিষেক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জুয়েলার্স সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শেষে নৃত্যানৃষ্ঠানেরও আয়োজন করা হয়। আজ ১১ ডিসেম্বর শুক্রবার বিকালে শহরের অতিথি কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি গাজী জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ ও বিশেষ অতিথি জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলালসহ বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা নাসিব সভাপতি মো. আলাউদ্দিন মাস্টার, জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাফেজ খালেকুজ্জামান, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, চেম্বারের সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী, কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির যুগ্ম-আহবায়ক ওসমান গণি, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পরিতোষ পাল, পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সভাপতি শাহ ওয়ালিউল্লাহ যোবায়ের, জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদুজ্জামান মাসুদ প্রমুখ। সঞ্চলকের দায়িত্ব পালন করেন প্রশান্ত রায় সুমন। গত ৩১ অক্টোবর নির্বাচনের মাধ্যমে ২৫ সদস্যের জেলা জুয়েলার্স সমিতির কমিটি গঠিত হয়।

প্রধান অতিথি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্ম মানুষকে ভদ্র হতে শেখায়, নম্র ভাষায় কথা বলতে শেখায়, মানুষকে উন্নত আদর্শের কথা শেখায়। কোন উগ্রতা কাম্য নয়। আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মসেতু নির্মাণ এগিয়ে নিচ্ছি। সর্বশেষ স্প্যানটিও বসানো হয়েছে। এটা বাংলাদেশের গর্ব। যে পাকিস্তানকে আমরা ত্যাগ করে এসেছি, সেই পাকিস্তানে গড় আয়ু ৬৬ বছর, আর আমাদের দেশে গড় আয়ু ৭২ বছর। আরো অনেক সূচকে আমরা পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। তিনি সৎ ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেছেন। তিনি সবাইকে সঠিক নিয়মে ট্রেড লাইসেন্স করে নেয়ারও পরামর্শ দিয়েছেন। আলোচনা শেষে দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী মৃন্ময়ী রায় মেঘা এবং অহনা রায় হিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *