• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে পথসভা ও বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের পথসভা। - পূর্বকণ্ঠ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে
কিশোরগঞ্জে পথসভা ও বিক্ষোভ

# মোস্তফা কামাল :-

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলন পথসভা ও বিক্ষোভ প্রদর্শন করেছে। আজ ১০ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শহরের জাহাঙ্গীরের মোড়ে সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নূরুন্নবী বাদল, জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান রবিন, অধ্যাপক আবুল কাশেম প্রমুখ।
বক্তাগণ বলেন, বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতার প্রধান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ওপর হামলার মধ্যে দিয়ে স্বাধীনতার চেতনার ওপর হামলা চালিয়েছে। তাদের পিয়ারের পাকিস্তানেও মোহাম্মদ আলী জিন্নাহর ভাস্কর্য রয়েছ, কবি ইকবালের ভাস্কর্য রয়েছে। ইসলামী বিপ্লবের দেশ বলে খ্যাত ইরানে ভাস্কর্য রয়েছে, বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ভাস্কর্য রয়েছে। অথচ এদেশের কতিপয় স্বাধীনতা বিরোধী চক্র ইসলামের দোহাই তুলে ভাস্কর্যের বিরুদ্ধে বিষোদগার করছে। বক্তাগণ বলেন, সরকারকে আরো আগে থেকেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত ছিল। তাহলে ভাস্কর্যের ওপর হাত তোলার সাহস পেত না। তবে বিলম্বে হলেও এদের বিরুদ্ধে সাংগঠনিক, আইনগত এবং প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বক্তাগণ সরকারের প্রতি আহবান জানিয়েছেন। সেই সঙ্গে দেশব্যাপী ধর্মব্যবসায়ী এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যে প্রতিরোধ আন্দোলনের সূচনা হয়েছে, তাকে আরো জোরদার করার আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *