• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল। - পূর্বকণ্ঠ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার
প্রতিবাদে কিশোরগঞ্জে
মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আলাউদ্দিন আহমেদ, মধাব গোবিন্দ দাস, নূরুল হক প্রমুখ এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নেতৃত্ব দেন। এসময় মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারাই জড়িত আছে, সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের দাবি জানিয়েছেন। তারা বলেন, যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, স্বাধীনতা মেনে নিতে পারেনি, তাদেরই বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর এত হিংসা, এত ক্ষোভ। মুক্তিযোদ্ধারা ইসলামের নামে এসব স্বাধীনাত বিরোধী উগ্রবাদীদের দেশের সর্বত্র প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *