• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

ভৈরবে বিশ্ব মানবাধিকার
দিবস পালিত

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, মাস্ক বিতরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার আয়োজনে ভৈরব পৌর শহরের ছবিঘর শপিং কমপ্লেক্স এর অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর শহীদ মিনার চত্বরে এসে শেষে হয়। পরে কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সভাপতি মো. শাহনেওয়াজ গাজী’র সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ, ডা. বাবুল আশ্চার্য, যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিন ও সংগঠনের নির্বাহী সদস্য কামরুজ্জামান রোমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম-সম্পাদক আব্দুর রউফ, কাজল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম. আতাহার আলী, সাংস্কৃতিক সম্পাদক সোহরাফ হোসেন ও দপ্তর সম্পাদক আশিষ রায় প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেকুজ্জামান ঝুমন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সেখানেই আমরা উপস্থিত হই। যেখানে অন্যায় সেখানে মানবাধিকার কর্মীরা চলে যায়। অন্যায়ের বিপক্ষে মানবাধিকার কর্মীরা রুখে দাঁড়ায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষিত না হলে শান্তিময় বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে না। নিজের অধিকার বিষয়ে একজন মানুষ যেমন সচেতন থাকবেন, তেমনি অন্যের অধিকার সমুন্নত রাখায়ও সজাগ থাকতে হবে। একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তোলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এই সময় বক্তারা আরো বলেন, সারাবিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিদিন মানুষের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমাদের দেশেও করোনার হার বাড়ছে। এই করোনার হাত থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে নিয়মিত মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মনে চলার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে সংগঠনের সদস্যরা সচেতনতার বৃদ্ধির লক্ষে মানুষের মাঝে শতাধিক মাস্ক বিতরণ করেন। সবশেষে দুপুরের মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *